হাতীবান্ধায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৫১ পিএম আপডেট: ২৩.১২.২০২৩ ৫:৫৪ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি  সাধিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বেজগ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। 

এতে সাজিমুদ্দিনসহ তার ৭টি পরিবারের ১টি গরু, ৪টি ছাগল, ৪০ মন ধান ও স্বর্ন অলংকারসহ ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারগুলোর। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম আসার আগে সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বিদুৎতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ফলে পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানববেতর জীবন যাপন করছে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদুৎতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft