প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেলাল মিয়া (৩৫) নামক একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নারায়নপুর এলাকা থেকে নবীনগর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার আলমনগর গ্রামের রুপ মিয়ার মেয়ে আছমার সাথে বিবাহের পর থেকে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল, সে এক ছেলে ও এক মেয়ের জনক। বিগত এক বছর পূর্বে থেকে বাবা মা ভাইদের থেকে আলাদা হয়ে স্ত্রীকে নিয়ে নবীনগর ভাড়া বাসায় থাকেন। দুই দিন পূর্বে তাদের মধ্যে ঝগড়া হলে সে ঘর থেকে বের হয়ে চলে আসলে এরপর থেকে তার কোন সন্ধান মেলেনি।
এবিষয়ে মৃতের মা পেয়েরা বেগম জানান, আমার ছেলের সাথে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন সব সময় ঝগড়া লেগে থাকত, গত দুই দিন আগে আমার ছেলেকে মারধর করে তারা তার ভাড়া বাসা থেকে বের করে দেয়, আমার ছেলেকে তারাই মেরে ফেলেছে।
এব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, পারিবারিক কলহের জেরে ঘর থেকে বের হয়ে এসে হয়তো কিছু একটা খেয়েছে, যেহেতু শরীরে কোন আঘাতের চিহ্ন নাই, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের উপর ভিত্তি করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।