স্নায়ুরোগে ভুগছেন জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ পিএম

‘মাই হার্ট উইল গো অন’খ্যাত গায়িকা সেলিন ডিওন প্রায় এক বছর ধরে বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। 

সেলিন ডিওনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন। 

তিনি আরও বলেন, ‘সেলিন কোনো দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’

মঞ্চে গান গাওয়া নিয়ে ক্লডেট ডিওন বলেন, ‘আমরা নিজেরাও অনিশ্চিত এই বিষয়টা নিয়ে। তবে আমরা আশাবাদী ও খুব শিগগির মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।’

অসুস্থতার কারণে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে বছরখানেক চিকিৎসার পরেও তেমন কোনো উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft