দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৬ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল জনসভায় প্রধানম্নত্রী শেখ হাসিনা বলেন, দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচনে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না।

তিনি বলেন, নির্বাচনে সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না। আমি চাই জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুক। দলের কেউ সংঘাত করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ এর মতো তারা আবারও অগ্নি-সন্ত্রাস করছে। বিদেশ থেকে নির্বাচন বানচালের হুকুম দিচ্ছে। মানুষের শান্তি ওদের ভালো লাগে না। বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে কোন দল এলো না এলো তাতে কিছু আসে যায় না। বিএনপি ভোট চুরির সুযোগ পাবে না দেখে নির্বাচনে আসে না। যার কারণে তারা সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়। সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সরকার গঠন করে জনগণের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft