আলাই নদীর তীর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাব্বির (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ  উদ্ধার আলাই নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর এলাকার আলাই নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশে। উদ্ধার করা মরদেহ সাঘাটা উপজেলার বোনার পাড়া ইউনিয়নের ভুতমারা গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং  ভুতমারা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছ।  

স্থানীয়রা জানায়, রোবরার বিকেলে সাব্বির  নিখোঁজ হওয়া পর থেকে পরিবারের লোকজন ও আত্নীয়-স্বজন বিভিন্ন স্থানে খোজাঁখুঁজি করতে থাকে। অবশেষে সোমবার বিকেলে ভুতমারায় আলাই নদীর তীরে ঝোঁপের মধ্যে গলায় সার্ট পেঁচানো অবস্থায় সাব্বিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, দুর্বৃত্তরা সাব্বিরকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর রাতের আঁধারে লাশ নদীর তীরে হয়তো ফেলে রেখে যায়।  তদন্তে প্রকৃত ঘটনা এবং হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft