নাটোরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪:২০ পিএম

নাটোরে মালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ফয়সাল ইসলাম সেলিম নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের হেলপার গুরুতর আহত হন।

গতকাল সোমবার দিনগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিম ঝিনাইদহ জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানান, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায়
উদ্ধার করে নাটোর। আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত বলে ঘোষণা করেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীনন রঢেছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft