মেরাদিয়ায় বাসে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

 বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।  তিনি বলেন, দুই যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এছাড়াও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, বাসটি মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় যাত্রী নেওয়ার জন্য থেমেছিল। দুই যুবক যাত্রীবেশে উঠেছিল। তারা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত নেমে যায়। এর আগে তারা মোটরসাইকেলে এসে বাসটিতে যাত্রী বেশে ওঠে। তবে তাদের আটক করা যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft