কাজী ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ পিএম


জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাসায় এ সাক্ষাৎ করেন তিনি।

 এসময় তারা পরস্পরে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এ ছাড়া ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোহাম্মদ সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাজী ফিরোজ রশীদ। 

ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ মোহাম্মদ সাঈদ খোকনকে মনোনয়ন দেওয়ায় রোববার নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহার করেন কাজী ফিরোজ রশীদ।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী ফিরোজ রশীদ বলেন, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। তিনি পুরান ঢাকার সন্তান। এই এলাকার সবাই তার বাবার আপনজন। 

এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। তিনি আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিলেন। আমিও মাঠ পর্যায়ের আমাদের জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে তার পাশে থাকব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft