প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৮:১৪ পিএম

আজ সোমবার বিকেলে কুমিল্লায় মোস্তফা কামাল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস।
তিনি জানান, নিহত মোস্তফা কামাল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি আরও জানান, পূর্ব বিরোধের জেরে মোস্তফা কামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।