গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে রেলপথে নাশকতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম এ তথ্য জানান। পরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। ঘটনার পর পুলিশ বলেছিল, রেলপথ কাটার কাজে অক্সিঅ্যাসিটিলিন ও মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। এ ধরনের কাজে দক্ষ একজনকে গাজীপুরের বাইরে থেকে ভাড়া করা হয়েছিল।

গত বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে অক্সিঅ্যাসিটিলিন দিয়ে রেললাইনের শক্ত লোহার পাত গলিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ (বগি) লাইন থেকে ছিটকে পড়ে। এতে এক যাত্রী নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় অচেনা ব্যক্তিদের আসামি করে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়। পরে গত বুধবার রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালানো হয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft