কুয়েতের আমির মারা গেছেন
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৭ পিএম


কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তবে কর্তৃপক্ষ মৃত্যুর কোনো কারণ জানায়নি।

আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করছি।

সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ। গত মাসে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুয়েত আমির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft