নাজিরপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা:
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৫ পিএম

পিরোজপুরের নাজিরপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে নাজিরপুর-ঢাকা মহাসড়কের শাঁখারিকাঠী ইউনিয়নের নতুন রাস্তা সংলগ্ন চালিতাবাড়ি নামক স্থানের রাস্তার পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। 

থানা পুলিশের এসআই মো. মাইনুল হোসেন বলেন, স্থানীয় গ্রাম পুলিশ মো. কামরুজ্জামান ওই বৃদ্ধের লাশ পাওয়ার খবর থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছেন। তার পড়নে কোন কাপড় ছিলো না। তবে গায়ে একটি সাদা চেক পাঞ্জবি, মুখে দাঁড়ি ও গায়ের পাঞ্জাবির পকেটে একটি তবজি পাওয়া গেছে। সে থেকে ধারনা করা হচ্ছে তিনি মুসলিম। 

স্থানীয় গ্রাম পুলিশ মো. কামরুজ্জামান কাজী জানান, স্থানীয়রা গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওই বৃদ্ধ ব্যাক্তিকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন। সে থেকে ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধ ব্যাক্তি মানসিক প্রতিবন্ধী হতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft