৪৩ তম বিসিএস: নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৩৪২
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩০ পিএম

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস থেকে  ৯-১২তম গ্রেডের এক হাজার ৩৪২টি পদে জনবল নিয়োগের সুপারিশ করা হবে। 

বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত নন-ক্যাডার পদে পছন্দক্রম আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩ম বিসিএস পরীক্ষা-২০১৮-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি অনেক প্রার্থীর।

তাঁদের মধ্যে অনেকেই ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের থেকে এসব পদে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে- এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোর পছন্দক্রম অনুযায়ী অনলাইন দরখাস্ত আহবান করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft