গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম

গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া(২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানার গাড়ি চালক ছিলেন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্দনগর ইউনিয়নের আরাজি প্রতাপ জয়সেন কানিপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সুমন মিয়া পুলিশ লাইন্স সংলগ্ন(বোর্ড বাজার) ভাড়া বাসা থেকে পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে সদর থানায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বাংলাবাজার এলাকায় উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft