বিয়ে করেছেন পপি, আছে সন্তানও
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৯ পিএম

লম্বা সময় ধরে পর্দার আড়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভিন পপি। নিজেকে একপ্রকার নিখোঁজ করেই রেখেছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বছরখানেক আগে জানা গিয়েছিল তিনি বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন। তবে সেসব গুজব হিসেবে এত দিন সবাই জানত।

কিন্তু রহস্য ঘেরা পপি যেন নতুন খবর নিয়ে সামনে এলেন। জানা গেল তাঁর সংসার ও সন্তানের খবর। তাঁর স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা। কামালের সঙ্গে পপির বিয়ে হয় প্রায় চার বছর আগে। আর দুই বছর আগে পপির এক পুত্রসন্তান হয়।যার নাম ‘আয়াত’। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমণ্ডির এক বাসায় থাকেন তিনি। যদিও কিছুদিন পূর্বে তাঁরা উত্তরাতে ছিলেন। সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করে নেন। 

তবে বিভিন্ন গণমাধ্যম ও দুজনের কাছের মানুষ সূত্রে জানা যায়, পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুন, তাঁর সঙ্গে বিনোদন জগতের কারো কোনো প্রকার যোগাযোগ থাকুক। গণমাধ্যমে তথ্যগুলো নিশ্চিত করেছেন পপির একজন ঘনিষ্ঠ আত্মীয়। তিনি জানান, এটি পপির স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব একটা পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন না। তবে মাঝেমধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন। সেখানে ছবি তোলেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft