প্রার্থিতা ফিরে পেলেন আরো ৪৬ জন
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৫:১৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। এদিন আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের। আর সিদ্ধান্ত হয়নি ৩ জনের। চারদিনে মোট ২১৪ জান প্রার্থী তাদের শুনাতিতে তাদের প্রার্থিতা ফিরে পায়।

বুধবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে প্রথম দিনে ৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পান। সেখানে ৩২ জন নামঞ্জুর ও সিদ্ধান্ত হয়নি জনের। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন।

সেদিন নামঞ্জুর হয়েছে ৪১ জন। তৃতীয় দিনে এসে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft