মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৪
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৫ পিএম আপডেট: ১৩.১২.২০২৩ ৩:৫৭ পিএম

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বায়েজিদ (১৬) এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই সাথে মহিদ (২৪), আরিফ (২০), মোকাদ্দেস (১৬) ও শ্রাবন (১৬) নামের চার জন গুরুতর আহত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টার দিকে পৌর এলাকার কায়েমকাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 জানা গেছে, বায়েজিদ, মোকাদ্দেস ও শ্রাবন প্রাইভেট পড়ে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে কায়েমকাটা মোড় নামক স্থানে পৌছালে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এ সময় দুটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে ছিটকে পড়ে ঘটনস্থলে বায়েজিদের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসক  বায়জিদকে  মৃত ঘোষণা করেন। 

আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত মোকাদ্দাসের অবস্থার গুরুত্বর হওয়ায় তাকে কুষ্টিয়াতে রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft