আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়া হয়েছে
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋনের প্রথম কিস্তির অনুমোদন দিয়েছিলো জানুয়ারীতে। এবারে দ্বিতীয় কিস্তি ছাড়ার অনুমোদন দিয়েছে আইএমএফ। গতকাল মঙ্গলবার আইএমএফের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে বাংলাদেশকে ৬৮ কোটি ২০ লাখ ডলার প্রদান করা হবে। প্রথম ধাপে প্রায় ৪৫ কোটি ডলার দেওয়া হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার ঋণ পাওয়ার পাশাপাশি আইএমএফের এই অর্থ গত দুই বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে, তা প্রশমিত করতে সহায়তা করবে।

গতকাল মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ জানুয়ারি আইএমএফ বোর্ড ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার। বাকি অর্থ আরও পাঁচ কিস্তিতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে অক্টোবরে আইএমএফের একটি প্রতিনিধি দল দুই সপ্তাহের সফরে বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনা করে এবং আইএমএফ বোর্ডের কাছে দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft