রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১২:০০ পিএম আপডেট: ১৩.১২.২০২৩ ১২:৪৮ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft