অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম

সারাদেশ ব্যাপী বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের নাটোর শহরের তেবাড়িয়া ও স্টেশন রোড এলাকায় এই বিক্ষেভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বেপারীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অবরোধের সমর্থনের বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি স্টেশন সড়ক প্রদিক্ষন করেই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম এবং যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft