পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা: নিহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:০৭ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় মঙ্গলবার এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের

রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেন, পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ২৮ জন।  

হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft