আত্রাইয়ে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৫ পিএম

নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিক্রেতাকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস।

বিচারক বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় উপজেলার নওদুলি বাজারের খুচরা তিন পেঁয়াজ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। 

এসময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করা হয়। সেইসাথে দোকানে পেঁয়াজের মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft