নিষিদ্ধ ট্যাপন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২:২২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৩০ পিচ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

গতকাল রবিবার সন্ধা সাড়ে ছয়টা'য় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের কুমড়ারচর এলাকায় অভিযান চালায় (এসআই) ফারুকের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। 

এসময় ১৩০পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৩০) আটক করা হয়।  

আশরাফুল ঐ এলাকার করিম উদ্দিনের ছেলে।

দেবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ইফতেখারুল মোকাদ্দেম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় আসামিকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft