প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৬ এএম


দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়।

ইয়োনহাপ জানিয়েছে, গুনসানে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেননি।

তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খবরে বলা হয়েছে, বিমানে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft