মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১:২৯ পিএম

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির এক সভা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) পরীক্ষা সংশ্লিষ্ট অংশীজন অংশ নেয়। সভায় অংশ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft