প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৬ পিএম আপডেট: ০৭.১২.২০২৩ ৪:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে শেরপুরের নালিতাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি অসুস্থ সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগকে ১লক্ষ টাকার চেক প্রদাণ করা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে প্রেসক্লাব মিলনাতায়নে প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি টিভি টুডের প্রধান সম্পাদক দেশ বরেণ্য খ্যাতিমান সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেকটি হস্তান্তর করেন।
এসময় তার লেখা পনেরো আগস্টের নেপথ্য কুশীলব বইটি সাংবাদিকদের উপহার দেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের উর্ধতন কর্মকর্তা এমএ হাকাম হীরা,সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকগণ ও দৈনিক জবাবদিহির সাংবাদিক আমানুল্লাহ আসিফ উপস্থিত ছিলেন।