আগামী শুক্রবারের পরে নামতে পারে শীত
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৪০ পিএম

আগামী শুক্রবারের পর থেকে দেশে শীতের প্রভাব পড়া শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবীদরা বলছেন, ঘুর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেই কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা। 

আবহাওয়া পূর্বাভাস আরও বলছে, ঘুর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির মুখে পড়তে পারে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের ১০ জেলা। এসময় উত্তর-পূর্ব দিক থেকে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এ পূর্বাভাস বহাল থাকবে শুক্রবার পর্যন্ত। 

মৌসুমের শেষ ঘূর্ণিঝড় মিগজাউমের হানায় বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ- তামিলনাড়ু উপকূলে। আর এ ঝড়েরই প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায়। গত দুদিন ধরেই গুড়ি বৃষ্টি হয়েছে নানা জেলায়। আবহাওয়া অফিস বলছে,  শুক্রবার পর্যন্ত থাকতে পারে এ বৃষ্টি। সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। 

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘আকাশ পরিস্কার থাকলে কিন্তু রাতের তাপমাত্রা অনেক কমে যায়। কিন্তু আকাশে যখন মেঘ থাকে তখন রাতের তাপমাত্রা ওই বদ্ধ ঘরের মতো ট্যাপিং হয়ে যায়। তখন তাপমাত্রা কিন্তু কমে না বরং বাড়ে।’ 

তবে শুক্রবারের পর দিন ও রাতের তামপাত্রা কমবে। আর ডিসেম্বরের মাঝামাঝি অনুভূত হবে শীত।

আব্দুর রহমান বলেন, ‘আকাশ পরিস্কার হয়ে গেলেই কিন্তু শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা আশংকা করছি যে শুক্রবারের পর থেকেই শীতের তীব্রতা কিছুটা বাড়বে। আর বিশেষ করে উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশি বাড়বে।’ 

ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft