মেহেরপুরে ভিটামিন "এ" প্লাস ক‍্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সভা
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ পিএম

জাতীয় ভিটা‌মিন "এ" প্লাস ক‌্যা‌ম্পেইন উপলক্ষ্যে মে‌হেরপু‌রে জেলা পর্যা‌য়ে সাংবা‌দিক‌দের সা‌থে ও‌রি‌য়ে‌ন্টেশন সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সি‌ভিল সার্জ‌নের স‌ম্মেলন ক‌ক্ষে সভা অনু‌ষ্ঠিত হয়।

সি‌ভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় মূল বক্তব‌্য উপস্থাপনা ক‌রেন মে‌ডিকেল অফিসার ডাঃ মোঃ ইনজামামুল হক।

আগামী ১২ ডিসেম্বর জেলার ৪৭৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক‍্যাম্পইন চলবে। এবার জেলায় মোট ৬৮৬৫৭ জন শিশুকে নিল ও লাল রংয়ের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানো হবে।

৬ থে‌কে ১১ মাস বয়সী ৮২৪৭ জন শিশু‌কে নিল র‌ঙের ক‌্যাপসুল এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ৬০৪১০ জন শিশু‌কে লাল র‌ঙের ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

এসময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জমির মোঃ হাসিবুস সাত্তার, মে‌হেরপুর জেলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি তোজা‌ম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবা‌দিকরা অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft