সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তাদের গোপন বার্তা
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫১ পিএম

পশ্চিমা কর্মকর্তারা গোপনে জাহাজ শিল্পের কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে যে লোহিত সাগর ঘিরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দুই আরব ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আই।

লোহিত সাগরে একের পর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি যোদ্ধারা। এর ফলে বাইডেন প্রশাসন নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে। যুদ্ধজাহাজ পাঠিয়েও হুথিতের থামাতে না পেরে এবার জাহাজগুলোর জন্যই বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। মার্কিন রণতরীতেও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, এই সরাসরি হামলার ফলে হুথিদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে বাইডেনের প্রশাসন। তবে সেখানে আছে নানা যদি কিন্তুর হিসেব-নিকেশ। সবশেষ ২০১৬ সালে হুথিদের আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এবার বাইডেন প্রশাসনের হাত পা বাঁধা। তারা মনে করছে, এবার এমন কাজ করলে ইয়েমেন-সৌদি আরবের মাঝে চলমান শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে। আর সেই আলোচনা ভেস্তে গেলে যার পুরোপুরি ফায়দা নেবে ইরান। 
বিশেষজ্ঞরা বলছেন, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিপক্ষে যেভাবে সহজেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হুথিদের ওপর সেভাবে সম্ভব নয়। আর এ কারণেই হুথিরা চাইলেই অনায়াসে যেকোনো জাহাজকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। আর দ্বিধায় ভোগা যুক্তরাষ্ট্রের জন্য যা একেবারে দুঃস্বপ্নের মতো। তারা চাইলেও হুথি দমনে হুট করে কোনো পদক্ষেপ নিতে পারছে না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft