ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯:২৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে পাথর ও রাবার বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রুবেল (২৬) ও মোহাম্মদ আলমগীর  (২৮) নামে ট্রা'ক চালক ও সহকারী নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভা এলাকার নতুন রাস্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক মোহাম্ম্মদ রুবেল ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলার ঝিলতলী এলাকার মোহাম্মদ মোসলেম উদ্দিনের পুত্র ও মোহাম্মদ আলমগীর একই এলাকার আব্দুর রশীদের পুত্র। 

এ ঘটনায় আহত হন ড্রামট্রাক চালক নূর মিয়া। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাবার বোঝায় ট্রাক দ্রুত গতিতে এসে পাথর বোঝায় ট্রাকটিকে ধাক্কা দিলে দু'টি গাড়ি ধুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। 

একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ডাম্পার ও রাবার বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft