আর্থিক প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৬:০৮ পিএম

আর্থিক প্রতারণার শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পন্সরের কাছে বড় অঙ্কের অর্থ বকেয়া থাকায় আদালতের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। ইতোমধ্যেই সেই স্পন্সর কোম্পানিকে নোটিশ পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে আদালত। 

ভারতের স্পন্সর হিসেবে দীর্ঘ সময় চুক্তি ছিল বাইজু’স-এর। বিসিসিআইয়ের অভিযোগ, ১৬০ কোটি টাকা এখনও পরিশোধ করেনি তারা। সেই বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 

‘নাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’ ইতোমধ্যেই নোটিশ পাঠিয়েছে বাইজু’স-কে। সেই নোটিশে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে তাদেরকে জবাব দেয়ার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে। 

বিসিসিআইয়ের দাবি, ছয় মাসের টাকা বকেয়া রয়েছে বাইজু’স-এর। নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাইজু’স জানায়, দ্রুতই সমস্যা মিটে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft