মুক্তি পেলো শাহরুখের ‘ডাঙ্কি’র ট্রেইলার
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:২৫ পিএম

বলা চলে চলতি বছর বলিউড দখলে ছিল কিং খান শাহরুখ খানের। চলতি বছরে তার অভিনীত ‘পাঠান’, ‘জাওয়ান’ দুটো সিনেমা মুক্তি পেয়েছে। দুটো সিনেমাই বক্স অফিসে ঝড় তুলেছিল। তার পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা ২১ ডিসেম্বর মুক্তি পাবে। 

এরই মধ্যে ‘ডাঙ্কি’ সিনেমার গান ও টিজার মুক্তি পেয়েছে; যা দর্শকদের মুগ্ধ করেছে। 

এবার মুক্তি পেলো সিনেমাটির ট্রেইলার। আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে ৩ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারটি।

ট্রেইলারে দেখা যায়, শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি। আড্ডাবাজ বন্ধুরাই তার পরিবার। তার অন্য চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। হার্ডির এই চার বন্ধুই লন্ডনে যেতে চান। কিন্তু বিপত্তি বাধে ইংরেজি ভাষা না জানার কারণে। অ্যাম্বাসি ফেস করে রীতিমতো অপমানের শিকার হন ভিকি কৌশল।

পরের একটি দৃশ্য শাহরুখ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ব্রিটিশরা হিন্দি না জেনেও সারা বছর ভারতে আসে, অথচ সঠিক ইংরেজি না জেনে ভারতীয়রা কেন তাদের ভূমিতে যেতে পারবে না?

প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন এই নির্মাতা রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft