প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম

হিজড়া জনগোষ্ঠীর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই আন্দোলন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে জনগোষ্ঠির বিভিন্ন হিজড়া নেতারা স্বাগত বক্তব্য রাখেন।
এসময় সুন্দরী রানী হিজড়া বলেন, আমরা এই জ্বালাও পোড়াও মানি না মানবো না, আমরা দেশের শান্তি চাই। সেই সাথে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরাও আমাদের হিজড়া জনগোষ্ঠির মধ্যে থেকে সংসদ নির্বাচন করতে চাই।
সভায় অন্য বক্তা হুররাম বলেন, আমরাও মানুষ আমরা দেশের অসহায় ও গরীব এবং মধ্যবিত্ত মানুষদের জন্য কাজ করে যেতে চাই। কারণ, এই সমাজের কিছু কিছু মধ্যবিত্তরা খুব অসহায় জীবন-যাপন করে থাকে। যা আমাদের চোখে কখনোই পড়ে না। আমি বা আমরা সেই সমস্ত মধ্যবিত্তদের জন্য কাজ করে যেতে চাই।