নাশকতার অভিযোগে রায়পুরে ছাত্রদলের আহবায়কসহ গ্রেপ্তার ২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার অভিযোগে নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামের দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, নিশাতকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে রাজনৈতিক মামলায় আমাদের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তারা আন্দোলনের নামে নাশকতা করছিল। নাশকতা মামলায় তারেকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft