ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১:১৪ পিএম

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ গেছে দুই পাইলটের। তাঁদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।

আজ সোমবার সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) এ কথা জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন আরোহী নিয়ে সেটি আকাশে উড়েছিল।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী, তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft