নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৬:১৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া থেকে ভারতীয় ৯৫ বোতল মদসহ শংকর কোঁচ (২৮) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শংকর ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার শগেন্দ্র কোঁচের ছেলে। 

র‍্যাবের প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে অভিযানে তাকে অর্ধলক্ষাধিক টাকার মেকডুওয়েলস নম্বর ওয়ান ব্য্যান্ডের ৯৫বোতল মদসহ গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারী চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবৎ মাদক পাচার করে আসছে। তাকে নালিতাবাড়ী থানায় হস্থাস্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft