হাতীবান্ধায় ভুট্টা চাষীদের মাঝে এমটিবির ঋণ বিতরণ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:২২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ৭৭৮ জন প্রান্তিক ভুট্টা চাষীদের মাঝে এমটিবির ঋন বিতরন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ঘুন্টিবাজার এলাকায় নারিশ এগ্রোও কোম্পানির আঞ্চলিক অফিসে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ৭৭৮ জন প্রান্তিক ভুট্টা চাষীদের মাঝে এ ঋন বিতরন করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী  সৈয়দ মাহবুবুর রহমান,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আনোয়ারুল ইসলাম,নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিস।

এসময় বক্তব্য দেন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক উপ ব্যবস্থাপনা পরিচালক ওসমান হোসেন, অতিরিক্ত পরিচালক খালেক মাহমুদ। 

শুভেচ্ছা বক্তব্য দেন, আব্দুল মান্নান,নারিশ কোম্পানির বিজনেসম্যান ডিপার্টমেন্ট ম্যানেজার  মাহমুদুল হাসান, ও অফিসার গোলাম রব্বানী, কৃষক আব্দুল গফুর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft