প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:০৬ পিএম

চীনা মনে করে মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনি সমস্যা। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তার উপর জোর দিয়ে ও মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রাখতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
দেশটির পররাষ্ট্র দফতরের বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।
এতে আরও বলা হয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই ও দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্যে শি আরও বলেন, "ফিলিস্তিন সমস্যার সমাধানের একমাত্র কার্যকর উপায় হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।" এর আগে চীন ইসরাইল ও হামাসের মধ্যকার ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল।
ইসরাইল ও ফিলিস্তিনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে, অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র ও টেকসই মানবিক যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে চীনা প্রেসিডেন্ট। আর, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মূল কারণ ফিলিস্তিনি নাগরিকদের দীর্ঘদিনের পরাধীনতা আর ইসরায়েল নির্যাতন।
ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে শি বলেন "ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের তিক্ত অভিজ্ঞতা প্রমাণ করে নিরাপত্তার দোহাই দিয়ে সংঘাত কখনো শান্তি বয়ে আনে না। আর ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে মনে করেন চীনা প্রধানমন্ত্রী।"
এছাড়াও চীনা এ নেতা আন্তর্জাতিক সম্প্রদায়কে, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এতে ১২ শ’ ইসরাইলি নিহত হয়। এরপর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।