প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৭:০৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয় নিয়ে ইসির সঙ্গে বৈঠকে করেছেন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১০ সদস্যের প্রতিনিধি দল।
এসময় ইইউ রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনের ৫০২ নম্বর কক্ষে বৈঠক শুরু হয়।
নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে ঢাকায় আসেন ইইউর চার নির্বাচনি কারিগরি প্রতিনিধি দল। বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার উপস্থিত রয়েছেন। অন্যদিকে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন উপস্থিত রয়েছেন।
তারা হলেন, ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)। আগামী রোববার থেকে প্রতিনিধিদলটি তাদের মিশন শুরু করবে।
বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।
চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বিকেলে যৌথসভা করবে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধি আসার কথা রয়েছে