গরম পানি দিয়ে গোসল করে চুলের ক্ষতি করছেন না তো?
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৫:০৭ পিএম

ইতোমধ্যে শীতের হিমেল হাওয়া বয়ে যাওয়া শুরু হয়েছে। দিনে খুব একটা শীত না পড়লেও রাতে বেশ ভালো করেই আঁচ করা যায় শীত। আর শীতের শুরু থেকেই অনেকে ত্বক ভালো রাখতে নিয়মিত গরম পানি দিয়ে গোসল শুরু করেছেন। এতে হয়তো শীতের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু নিয়মিত গরম পানি দিয়ে গোসল করে পছন্দের চুলের ক্ষতি করছেন না তো?

চুল সব নারীর কাছেই অন্যরকম এক ভালোবাসা ও আবেগ। এ জন্য চুলের প্রতি তাকে বাড়তি যত্ন ও খেয়াল। কিন্তু শীতে গরম পানি দিয়ে নিয়মিত গোসল করলে চুলের ক্ষতি হয়ে থাকে। চুলের ক্ষেত্রে গরম পানি ব্যবহার না করাই ভালো বলে জানালেন বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

এ রূপবিশেষজ্ঞ বলেন, শীতে অনেকেই ঠান্ডা পানি ব্যবহারে অসুবিধা হওয়ায় গরম পানি ব্যবহার করেন চুলে। কিন্তু চুলে দীর্ঘদিন গরম পানি ব্যবহার করা হলে রুক্ষ হয়ে পড়ে চুল। এছাড়া অনেকের আবার শীতে মাথা ঘেমে যায়। এ ঘামও চুলের জন্য ক্ষতিকর।

ছোট ছোট এসব ব্যাপারে শীতেও যত্নশীল হতে হবে। এ সময় গরম পানি একদমই ব্যবহার করা যাবে না। হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে, যা মাথার ত্বকের জন্য ভালো। হালকা কুসুম গরম পানি যেমন আরামদাক, তেমনি এটি ব্যবহারে মাথার ত্বক পরিষ্কার হয়।

এছাড়া ঠান্ডা পানি ব্যবহারে অভ্যস্ত হলে তাতে কোনো সমস্যা নেই। ঠান্ডা পানি দিয়ে মাথার ত্বক পরিষ্কার করলেই ভালো। আর যারা শ্যাম্পু ব্যবহার করেন, তারা আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। চুল ঝরঝরে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft