বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিব আটক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ২:১৩ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় হাবিবুর রহমান হাবিবকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আজ ভোরে আটক করা হয়েছে।

গত ১৫ অক্টোবর বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠার পর তার ব্যাখ্যা দিতে হাবিবুর রহমান হাবিবকে তলব করেন হাইকোর্ট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft