গণমিছিল বের করার ঘোষণা ইসলামী আন্দোলনের
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৪৩ পিএম

আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) ৷ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।

তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল বের করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করবে দলটি। ইতোমধ্যে দলে দলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বায়তুল মোকাররম উত্তর গেটে।

ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, শান্তিনগর, কাকরাইল এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দিনটিকে ঘিরে নগরীতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। 

অন্যদিকে তফসিল পেছানো বা ঠেকাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এক তরফা আত্মঘাতীর তফসিল ঘোষণা দেশবাসী মানবে না। এক তরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft