বৃহস্পতিবার মুক্তি পাবে নিশো-মেহজাবীনের ‘নীল জলের কাব্য’
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:২০ পিএম

নিশো-মেহজাবীনের ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন হালের জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা শিহাব শাহীন,অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীসহ ওয়েব ফিল্মের কলাকুশলীরা।  

নির্মাতা শিহাব শাহীন বলেন, যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে এত জনপ্রিয় হয়ে ওঠেনি। শুরুতে টেলিফিল্ম হিসেবে কাজ শুরু হলেও বর্তমানে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।

মেহজাবীন বলেন, কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে। প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।  

নিশো বলেন, ‘নীল জলের কাব্য’ একটি মেয়ের দীর্ঘদিনের ইচ্ছের গল্প। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।

‘নীল জলের কাব্য’ সেখানে দেখা যায়, নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পায় না সে। আফরান নিশোর সঙ্গে বিয়ের পর সে জানায়, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা। সেই গল্পই দেখা যাবে এই ওয়েব ফিল্মে!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft