বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:১৫ পিএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ডেঙ্গুর রিপোর্টে এই তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন- সদর উপজেলার পারুল বেগম (৩৫), ঝালকাঠীর কাঠালিয়ার আলতাফ হোসেন (৫৫), পিরোজপুরের নেছারাবাদের লুৎফা বেগম (৫০) এবং বরিশাল জেলার বানারীপাড়ার মো. ইমন (২২)। এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৩৫ জন রোগীর মৃত্যু হল।  

এদিকে সব শেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১২০ জন ডেঙ্গু রোগী। এর আগে সোমবার চিকিৎসাধীন ছিল ১০৬ জন ডেঙ্গু রোগী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft