ঘিওর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮:৫৪ পিএম

মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা এ.এম সায়েদুর রহমান আধুনিক বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ঘিওর সরকারি কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক এ ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের   পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার সাহা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের  উপাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। 

এছাড়াও দুপুরে ৫ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার বানিয়াজুরী এলাকায় ‘মানিকগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ দুর্জয়। 
উল্লেখ্য: ঘিওর সরকারী কলেজের ৭ কোটি ৩১ লাখ টাকা নির্মাণ করা ব্যয়ে ৬ তলা ভবনটি নির্মাণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft