প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:১২ পিএম

বিএনপির ডাকা পঞ্চম দফায় সারাদেশ ব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শহরের নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ডালসড়ক এলাকায় বিএনপির নেতাকর্মীরাএই মশাল মিছিল বের করেন।
নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনের নেতৃত্বে হাতে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অবরোধের সমর্থনের পাশাপাশি সরকার পতনের স্লোগান দেন। মিছিলটি মহাসড়ক প্রদিক্ষন করেই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।
এসময় মিছিলে বিএনপির নেতা জি এস সোহেল, সাবেক কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনিসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, নাটোরে আইন শৃঙ্খলা রক্ষার্থে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।