'যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেয় না'
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ২:২৯ পিএম

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কারা সরকার গঠন করবে তা ঠিক করার দায়িত্ব সেদেশের জনগণের। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা বাড়তি সুবিধা দেয় না। 

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ঠিক করবে দেশের জনগণ। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির নাগরিকদের নির্ধারণ করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয়নি। আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন ম্যাথিউ মিলার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft