১৫৭ প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১ অবকাঠামো উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ২:২৬ পিএম আপডেট: ১৪.১১.২০২৩ ২:৩১ পিএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ২৪ টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।

মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি।  

এসময় গণভবনের সঙ্গে ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বলেও জানান তিনি।

এসব প্রকল্প উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft