মেরিনড্রাইভে নতুন ছাদখোলা পর্যটক বাস
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ২:২২ পিএম

কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। ছাদখোলা বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। এ বাসের একটিতে ৫৯ এবং অন্যটিতে ৭৫ টি আসন রয়েছে। সোমবার বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভে বাস দুটি পরীক্ষামূলক চলাচল করেছে। 

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হচ্ছে ছাদখোলা দ্বিতল বিশিষ্ট টুরিস্ট বাস। 

গত শনিবার (১১ নভেম্বর) মাতারবাড়ী জনসভায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভ সড়কে বা দুটি পরীক্ষামূলক চলাচল করেছে। আগামী সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকদের জন্য চালু করা হবে। আগামীতে আরো ৩টি বাস সংযোজন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft