সব রেকর্ড ভেঙে চুরমার করবেন সালমান!
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৫:০৭ পিএম

সালমান খান ও ক্যাটরিনা কাইফের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ ঘিরে উন্মাদনা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির অগ্রিম বুকিং ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে বিক্রি হওয়া টিকিটের সংখ্যা দর্শকদের বিপুল উন্মাদনার প্রমাণ দিচ্ছে। সারা দেশে নির্বাচিত শহরগুলোতে অগ্রিম বুকিং শুরু হয়েছে সিনেমাটির।
 
উদ্বোধনী দিনের জন্য অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যে ৪.২ কোটি রুপি আয় করেছে টাইগার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ইতিমধ্যে এক লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম বুকিংয়ে আয় হয়েছে ৭ হজার ৩৯২টি শো থেকে। এই আয় উদ্বোধনী দিনের বুকিং থেকে। বুকিং এখনো চলছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও ‘টাইগার ৩’-এর অগ্রিম বুকিং সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন। তিনি রবিবার সন্ধ্যায় টুইট করেছেন, “জাতীয় চেইনে ‘টাইগার ৩’ অগ্রিম বুকিং রবিবার প্রথম দিন পিভিআর-আইনক্স ৪৭ হাজার, সিনেপোলিস ৯,১০০ টিকিট। মোট ৫৬,১০০ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি মুক্তি পেতে সাত দিন বাকি।”

তবে ইতিমধ্যে প্রায় এক লাখ ৪০ হাজার টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, যা সালমান খানের বিগত কয়েকটি সিনেমার ব্যর্থতা থেকে বেরিয়ে আসার দারুণ আভাস দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বক্স অফিসে মোটেই ভালো সময় কাটছে না ভাইজানের। দীর্ঘ সময় ধরে ব্লকবাস্টারের মুখ দেখেননি সালমান। ‘সুলতান’-এর পর সেই অর্থে ‘অল টাইম ব্লকবাস্টার’ সিনেমা দর্শকদের উপহার দেননি সালমান খান। তার সর্বশেষ চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ ১০০ কোটিতেই আটকে গেছে।

তবে ‘পাঠান’-এ টাইগার সালমানের ক্যামিও উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। এবার নিজের সিনেমায় ফিরছেন টাইগার। তাই ভক্তদের প্রত্যাশাও এখন আকাশ সমান। আর অগ্রিম টিকিট বিক্রির হিড়িক দেখে বোঝাই যাচ্ছে, এবার বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করবেন সালমান খান। মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। 

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ। প্রথমবারের মতো যশরাজ স্পাই ইউনিভার্সের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে। তাই ভক্তদের অপেক্ষার বাঁধ যেন ভেঙে যাচ্ছে! ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft